# রাত——————-

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-11-18T16:20:05+00:00
- Updated: 2013-11-18T16:20:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/

---

আমার মিষ্টি ও রাত শোন  
চোখে চিমটি স্বপ্ন বোন,  
যে চোখ দেখবে আবার তারে  
জোঁনাক, জ্বলজ্বলে আধাঁরে।  
না হয় নাও টেনে আজ দুরে  
আমার বুকের শালিখ পুড়ে  
ও রাত দাওনা স্বপন এঁকে  
পাশে ঘুম কিশোরী রেখে ।  
আমার বুকের ভিটার পরে  
সে যে নিত্যই ভর করে,  
মনের নীল পদ্ম ঝাড়ে  
তখন সাঁজাই বারে বারে ।  
ও রাত, যাও ছুটে যাও দেখ  
কিছু ঘুম ও সাথে রেখ,  
সে যে বড্ড অভিমানি  
অকারণ ঝরছে চোখের পানি।  
আহা রাত, মাদল বাজে মনে  
বুকের বাম পাশে, এক কোনে,  
ও তার টোল পরা গাল হাসে  
মাথুর মন্থরী নিঃশ্বাসে।  
অনুভূতি লাল, সাদা, নীল, কালো,  
জ্বালো রাত, জল-জ্যোত্স্না আলো,  
নিটোল রক্ত দেহের খাঁজে  
চুমু দাও বুকের ভাঁজে ভাঁজে।  
তুমি রাত দিচ্ছ এ’কি ফাঁকি  
আমি কি নিত্য তোমায় ডাকি ?  
আমার বন্ধু ও রাত শোন  
তোমার নেই কি মায়া কোন ?  
যাও তিবে নিলাম গো আজ আড়ি,  
যাব না হৃদ মাঝারের বাড়ি,  
তুমি শুধু একাই গিয়ে হেসে,  
বলো তারে, মরছি ভালবেসে।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/#comments
