# রাত

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-04-07T10:35:54+00:00
- Updated: 2021-04-07T10:35:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-6/

---

*করোনা সময়ের ব্যবধানে কবিতা*  
*ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন*  
*ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের*  
*ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়;*  
*কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে*  
*নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে-*  
*সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!*  
*ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।*

২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১  
———————————–

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-6/#comments
