# রাত

- Author: [স্বপ্নচারী](https://sonelablog.com/author/swapnochari/)
- Published: 2014-07-18T11:08:08+00:00
- Updated: 2014-07-18T11:08:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-4/

---

শেষ হয়ে গেছে একটা করমব্যাস্ত  দিন …।

এখন বৃষ্টি ভেজা রাতে রাতজাগা পাখি হয়ে বসে আছি আমি …

সামনে খোলা বই …

কিন্তু পাঠ্যে আজ আমার মন নাই …

আমি দেখছি রাতকে …

আমার কানেকানে নিশুতি রাতের কত কথাই না শুনিয়ে যায় বৃষ্টির টুপটাপ শব্দ …

বোকা আমি বুঝি না কথা ,

আমি জানি না তার ভাষা …

শুধু মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে দেখি তার রূপ ……

হুম! রাতের রূপ …

কোনোদিন কি রাত জেগেছো ?

রাতের রূপ দেখেছো ?

কে বলেছে রাত কালো ?

আমি দেখছি তার রূপ …

তার রূপ সম্পর্কে আমি আর কি বা বলি …

সে যে আমার কাছে কৃষ্ণকলি …

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-4/#comments
