# রাত

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2014-06-24T19:37:07+00:00
- Updated: 2014-06-24T19:37:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: কষ্ট, পেচা, রাত
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-2/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/06/pain_3d_tatoo_design_by_natihassansin-d5ykraz-640x480-300x232.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/06/pain_3d_tatoo_design_by_natihassansin-d5ykraz-640x480.jpg)

এক মগ ক্যাফিন গলা দিয়ে নীচে নামতেই উবে গেলো সব ঘুম,  
চোখের আলসেমি কে আর পরোয়া করি না ।  
একটা নিরলস রাতের গল্পে আঁটকে আছে চোখ,  
কিছু হিসেবের গরমিল আর মধ্যরাতের নিস্তব্ধতা উপভোগ করছি ।  
বেশ লাগছে, একটা ছন্নছাড়া রাতও এতো আপন হয় ?  
জানা ছিল না…  
কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই !  
আষ্টেপৃষ্ঠে বাঁধা একটা দায়সারা শৃঙ্খল… ও আমি বুঝি ।  
পুরানো কষ্টগুলোকে ধুয়ে ফেলি নতুন কষ্টগুলোকে জায়গা দেবো বলে,  
আমি জানি কালই তুমি আমাকে দেবে এক জোড়া আনকোরা  
দলা পাকানো কষ্ট।  
সে তুমি দিতেই পারো.. .  
কিন্তু ওই মরা পেঁচাটা? উফ কি ভয়ানক…  
কি ভয়ংকর চাহুনি পেঁচাটার দেখলেই গা রি রি করে।  
চোখগুলো এখনো তার কিসের অপেক্ষায় কে জানে?  
কিন্তু আমি জানি আজ এই দ্বিপ্রহরে তার মৃত্যুর কারন খুঁজতে  
আর কেউ আসবে না।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-2/#comments
