# রাত-বেদুইনের নিঃশব্দ-নিস্তব্ধ-ভালোবাসা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-20T06:41:22+00:00
- Updated: 2020-01-20T06:41:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8/

---

 

রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,  
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,  
বিলাসী-মরণের নাগপাশে।

সে মরণ অবগাহন হোক না দৈনিক/মাসিক/ষাণ্মাসিক!  
বছরান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে  
শুধুই ডুবে থাকা, ভিজে-জ্যোৎস্নার তীব্র দহনে;  
মরণ সে তো তুহ মম!

নৈকট্যের তীব্র আলোকে আলোড়িত সে-এক স্বপ্ন-পুরি  
মত্ত-জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল নিঃশ্বাসে  
সে-সব বিনিদ্র রাত্রি, থরো-কম্পনের সোনালী ডানা  
মরণের বেশে রাতের প্রহেলিকায় ভাসে গভীরের নিভৃত-কুঞ্জে,  
স্বর্গের অপ্সরার মতই নান্দনিক সাজশয্যায়  
বুকে আগলে রাখে, আঁধার ভ্রুকুটির বিহ্বল-লাজ ফেলে;

হাঁ-করা বিদীর্ণ আকাশ-রাত তামাদি হবে আজ!  
হৈমন্তিক নরোম ফুলেল লঘু-নিনাদে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8/#comments
