# রাত-পোষাকে তুমি

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-05-07T16:04:37+00:00
- Updated: 2014-05-07T16:05:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

পেলব বুকে, নখে, গ্রীবায় নিয়ন আলোর বিচ্ছুরণ  
যেনো কিছুই জানো না

বিধ্বংসী আগুন যেমন অবলীলায় গুটিয়ে থাকে ম্যাচবাক্সে  
বারুদ শলাকার মতো রাত-পোষাকে ঘুমিয়ে আছো তুমি  
প্রবল আস্থায়- নিবিড় জাগ্রতায়

ঘুমঘরে বাতি জ্বালানো রাখা চাই  
নির্ঘুম আলো-যে বড়ো রহস্যময়  
তোমাকে প্রতিনিয়ত করে তুলছে দুর্লভ, অচেন, অপার্থিব  
আর আমার চোখে এঁটে দিচ্ছে দৃশ্যের পর দৃশ্য –  
বৃষ্টি ধোয়া মাঠ, পদ্মরাগ, জনাকিতারা, মেঘাকাশ,  
গহীন নদী, প্রমত্ত পাহাড়, নন্দন বোন…

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
