# রাত ছোট হচ্ছে

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-08-26T04:33:23+00:00
- Updated: 2020-08-26T04:33:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/

---

===============================  
রাত ছোট হচ্ছে-  
রাতের মাথায় চাঁদ ডুবে যায় না-  
সূর্যের সাথে খুব প্রণয়ের রঙ রাঙা;  
তারপর মাঝে মাঝে  
চাঁদের গায়ে ভীষণ ঘাম ঝরে  
কিছু বলে না-ফর্সা ভোর জাগে  
তবুও সূর্য সন্ধ্যা অবধি ডুবে যায়,  
আঁধারের কারসাজি নিঃসঙ্গতা ফুরাই না।

জানালার ফাঁকে জোনাকির আলো জ্বলছে  
সুখের হাসি যেনো কোথায় হারিয়ে যাচ্ছে!  
হঠাৎ চাঁদ মুখে কথার বর্ণচোরা খুব আহত করলো  
অথচ অন্যের ভালবাসায় সিক্ত হাওয়া ঠিকই বলো;

তাকে বলাম! একদিন আমাবস্যার  
রাতে তারা হবো; রাতটাকে অনেক বড় করবো  
আর কোনদিন রাতপোহাবে না!  
বিশ্বাস হচ্ছে না ঐদেখো দাদার রাত হয়েছে কত বড়!  
দাদীর রাতপোহাতে হয় হাজার গল্প শুনে শুনে।  
অতঃপর রাতের ছোট বড় আর ফিরে না।

১১ ভাদ্র ১৪২৬, ২৬ আগস্ট ২০  
————————————

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/#comments
