# রাত্রির কালোমুখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-31T00:56:53+00:00
- Updated: 2017-01-31T00:21:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/

---

দিন ফুরোলেই রাত,  
পেরুবো সন্ধ্যাসাঁকো ধীর লয়ে, ধীরে ধীরে  
সুগন্ধিস্নান শেষে;  
অপেক্ষায় রাত্রি।

সেবারে যখন এসেছিলাম  
এই সাঁকোটিই পেরিয়েছিলাম।  
নড়বড়ে হলেও দিব্বি হাসি হাসি মুখ করেই  
ঘাড় বাড়িয়েও দিয়েছিল,  
সহসা আয়নাজলে চোখ আঁটকে গেলে  
থমকে দাঁড়িয়েছিলাম;  
অভয়সাঁকো সাহস দিয়েছিল, ও কিছু না,  
এইতো পার হলে বলে।  
বড্ড ভয় পেয়েছিলাম,  
রাতের ছবি আঁকা কালোমুখ দেখে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/#comments
