# রাতের সূর্য

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-12T11:11:45+00:00
- Updated: 2021-08-14T15:38:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/

---

 

হৃদয়ের সবটুকু স্পন্দন, নৈঃশব্দে হেঁটে চলে যায়,  
বস্ত্রহীন তপ্ত রোদ্দুরে, খানাখন্দকে যেটুকু স্পন্দন-জল  
অগোচরে লুকিয়ে ছিল, শুষে নিয়েছে তার সবটুকু;

স্বপ্নে ভরা, স্বপ্নে গড়া উচ্চাকাঙ্ক্ষার কী-বোর্ড, কী-বোর্ডের  
উচ্চাকাঙ্ক্ষা, যেভাবে যতটুকু পারি ছুটিয়েছি, নেপোলিয়নের পণে,  
সব কিছু শিখে নেবো, দেখে নেবো, দেখিয়ে দেবো! লিখে-ও ফেলবো!  
এ যেন বর্ষার আকাল বালখিল্যতা, অবুঝ কবির !!

স্বপ্নের, স্বপ্নদের এ-ঘর ও-ঘর ঘুরে ফিরে দেখেছি/দেখছি  
নিপুণ ধৈর্যে, শব্দ থেকে শব্দান্তরে ছুটে বেড়িয়েছি,  
সত্য চোখে তুলে নিয়েছি দারুণ দারুণ কিছু শব্দ-ছবি;

সুখ-সুখ বেঁচে থাকার দুটো বন্ধনী এক হতে দেখিনি,এক করতেও পারিনি,  
আগামীর আর একটি স্বপ্ন-দিন এলো বলে, রাতের থেকেও বড়;

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/#comments
