# রাতের বেদুইন হবো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-19T06:39:47+00:00
- Updated: 2020-01-19T08:33:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b/

---

 

বেদুইন রাত! না-তো!  
রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,  
পুষে রাখা রক্ত-ক্ষরিত-হৃদয়ের রক্ত ছিটাবো  
ক্ষতাক্ত-যন্ত্রণার নান্দনিক ঐশ্বর্যে;  
নক্ষত্রলোকে ছড়িয়ে দেবো আলোর ঝর্ণা।

গাঢ় নিদ্রা ফেলে দেবরাজ ইন্দ্র  
বিস্মিত চোখে ভাববে, ভুল দেখছি না-তো!

দীঘল কিরণ-বার্তা পাঠাবো  
পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,  
ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই  
সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;

চুপচাপ নিস্তব্ধতার বিশীর্ণ-শীতে  
ভালোবাসার মুঠি মুঠি স্বর্ণরেণুতে  
পেলব বুকের নীরব-নিবিড় উষ্ণ-পরশে;  
ক্ষত-অগ্নি দপ করে নিভে যাবে!  
উচ্ছল প্রাণের উৎসবে।

ছবি নেটের;

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b/#comments
