# রাতের ট্রেন অতঃপর তুমি আমি আমরা (শেষ পর্ব)

Author: নীল রঙ
Published: 2014-05-19
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae-4/

৬মাস পর কোন এক রাতে-  
:তোমাকে বললাম আমার জন্য অপেক্ষা করতে সেটা না করে তুমি একাই আমাকে রেখে চলে গেলে কেন??  
\-আরে ইমার্জেন্সি তো।তাই চলে আসতে হলো।  
:সেটা তো বলে গেলেই হতো।চোরের মত না বলে গেলে কেনো??  
\-আরে বাবু।বোঝার ট্রাই করো।আমি কি তোমাকে না নিয়ে আসি বলো???  
:তুমি আমাকে ইদানিং এভোয়েড করছো।বুঝলাম না  
\-কি বলো এই সব।বাবু এই কেমন কথা বলো তো??  
:যেমন কথাই হোক।তুমি আমায় রেখে কেন গেলা??  
\-আরে তুমিই কি আমার সব??আমার কাজ থাকতে পারে না??  
:ও আচ্ছা এখনই এসব।আর তোমারে নিয়া না আমি কত সপ্ন দেখি জেগে জেগে।  
\-কি হচ্ছে বলো তো।প্লিজ বোঝো।  
:কি বুঝবো তোমাকে।যেই আমি তুমি যাবে বলে তখন বাবার কাছে গেলাম না,সেই তুমি আমাকে রেখে একা একা চলে গেলে কেমনে???  
\-কাজ না থাকলে কি আমি আসি বলো??  
:রাখো তোমার কাজ।কোন মেয়ের জন্য গেছো সেইটা বলো??  
\-আমি কোন মেয়ের জন্য যাইনি।আমার সাথে কেউ আসেনি।আমি একা এসেছি।  
:এসব ঢং ছাড়ো।তোমাদের ছেলেদের চেনা আছে।আজ ভালবাসবে কাল নতুন কাউরে পছন্দ হলে বেশ এড়িয়ে চলবে।  
\-মানে কি এ সবের??তুমি অন্য কারো সাথে আমার তুলনা করলে??তুমিটা বদলে গেছো ভিষন।  
:আমি কি বদলাইছি।বদলাইছো তো তুমি।ছি কোন মেয়ের জন্য তুমি আমায় এড়িয়ে চলছো??  
\-ধুর।আজাইড়া বক বক খালি।কথাই বলবো না।  
:যা তোর লগে আমার রিলেশন রাখার ঠেকা পড়ে নাই।যা তুই যেখানে ইচ্ছে।যার সাথে ইচ্ছে যা।ভাল থাকিস।  
মায়াবতি রাগ করে ফোনটা কেটে দিয়েছে।প্রসূন অনেক বার ট্রাই করেও আর ফোনে পায়নি।বার বার সুইচড অফ দেখাছে মায়ার সেলফোনটা।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মায়াবতিকে ফোন করা।পাচ্ছে না কোন ভাবেই।হোস্টেলে ফোন দিয়েছে,সে নাকি হোস্টেল ছেড়ে দিয়েছে হুট করে।কই গেছে কেউ জানে না।

ঢাকা ফিরে এসে প্রসূন প্রতিদিন ওর ভার্সিটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে না মায়াবতিকে সে আর দেখে না।ডিপার্টমেন্টে খোজ নিয়ে জেনেছে অনেক দিন সে ক্লাশে আসে না,হয়ত সেমিস্টার ব্রেক দিয়েছে।প্রসূন এখন টিএসসির উচু দেয়ালে একা বসেই চা খায়,সিগারেট টানে।কেউ নিষেধ করে না।মায়াবতি হারিয়ে গেলো।সন্ধ্যাটায় এক বুক ধুয়া ছেড়ে বাসায় ফেরে প্রতিদিন প্রসূন।মায়াবতি ফেসবুকেও নেই।মায়াবতি কোথাও নেই আর।

৪মাস পর কোন এক বিকেলে টিএসসির উচু দেয়ালে প্রসূন কে দেখতে পায় মায়াবতি।একা একা বসে সিগারেট ফুকছে।উফফ কি করেছে চেহারার হাল।কেউ  ওকে গিয়ে বলে না  কেন সিগারেটটা ফেলে দিতে।ওনেক রাগ নিয়ে নিজেই হেটে গিয়ে প্রসূনের সামনে এসে দাড়ায়-  
:এত সিগারেট খাচ্ছেন কেন??লাস্ট ১৫ মিনিটে ৩টা সিগারেট খাইছেন।আর গালে এগুলো কি??কবি হওয়ার ইচ্ছে যাগছে নাকি??  
\-কই ছিলে তুমি এতদিন??এত রাগ করলে যে আমাকে সব জায়গা থেকে দূরে সরায়ে রাখলে।  
:এগুলো নিয়ে কথা বলতে চাই না আপনার সাথে।আসলে আপনি আমার তেমন কেউ নন এখন আর।সো এগুলা বাদে কথা বলেন।  
\-আপনি আপনি করছো কেন??রিলেশন শেষ করে দিয়েছো বলে কি অপরিচিত হয়ে গেছি??  
:হুম আপনি এখন অপরিচিত কেউ আকজন।আচ্ছা বাদ দিন।যদি ইচ্ছে হয় সিগারেট কম খাইয়েন।আর মুখের জঙ্গল গুলো একটু সাফ করে চইলেন।আসি ভাল থাকবেন।  
প্রতিদিন মায়াবতির কাছ থেকে এমন অপরিচিত ব্যাবহার পেতে পেতে ভেঙ্গে পরেছে প্রসূন।কোন কিছু ভাল লাগে না।সব ছেড়ে স্রেফ মায়াবতির চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।এই তো মায়াবতি আসছে।আজ যা আছে কপালে সব খুলেই বলবো।  
:এমন করে তাকিয়ে আছেন কেন??  
\-তোমাকে দেখছি।তোমার চোখ এখনও আমায় মেরে ফেলার জন্য যথেস্ট।  
:এত অপমান করেছি।এত দূরে ঠেলে দিয়েছি,এত এত অবহেলা করেছি,আমাকে ভুলে গেলেই পারতেন??  
\-তোমাকে ভুলে গেলে বাচবো কেমন করে??এখনও যে ভালবাসি তোমারে।  
:……………  
\-চুপ করে আছো কেন??কিছু কি বলার নেই তোমার??  
:আমি আপনাকে এখনও ভালবাসি।অনেক ভালবাসি।আমাকে মাফ করে আবার বুকে নিতে পারবেন??  
\-এক শর্তে।যদি এখন তুমি করে বলো।  
:এই ছেলে,আমি তোমার সাথে আরো সাত জনম কাটাতে চাই।সঙ্গে নিবে?  
\-সঙ্গেই তো আছো।যাচ্ছি না তো ছেড়ে।  
:হা হা হা হা হা হা হা।ভালবাসি  
\-আমিও ভালবাসি বাবুন। (3
