# রাতের গল্প

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2014-11-15T08:31:57+00:00
- Updated: 2014-11-15T08:31:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

কিছু কিছু রাতে ঘুমাতে নেই,  
হারিয়ে যায় মহেন্দ্রক্ষণ ।  
পাশ ফিরে মুখ ঘুরিয়ে নেয় একমুঠো সুখ ।  
বাঁধা পড়ে নিশীথে হাঁসফাঁস করে কিছু দুঃখ,  
তরলতায় মিশতে থাকে অনুরাগ ।  
রাত ফুরুলে , গল্পও ফুরালো ।  
গাঁ জ্বালা রোদের আধিক্যে শুরু হলো শহুরে দিন ।  
এদের উপর রাগ করেই কাঁথা মুড়ি দিলো,  
আমার আরো একটি নির্ঘুম রাত ।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
