# রাতের অবসাদ

- Author: [কান্ত রায়](https://sonelablog.com/author/kanto-roy/)
- Published: 2020-12-14T13:39:00+00:00
- Updated: 2020-12-14T13:39:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6/

---

প্যান্টের ভাজে জমে থাকা মরুভূমির—  
বালিতে বেঁচে থাকে, মৃত পিরামিড  
পিরামিডের ভেতর সমাহিত আছে—  
হ্যামিলনের হাজারো হাজারো ইঁদুরছানার;  
মমি কোরা বিগ্রহ।

যখন প্রায়,গবাক্ষ সজ্জার শ্যাষ অবসরের যোগাড়—  
তখনি আমার রাতের অবসাদ চূর্ণ কোরে ফেলা হয়!  
জাগরুক হয়ে দ্যাখি—  
রাতের অবসাদে যা দ্যাখেছি;সবই ইন্দ্রীয়গ্রাহ্য।

আমার সম্মুখে—  
তৃণমূলের শীতলপাটি বিছিয়ে শুয়ে থাকে—  
চৈত্র মাসের ভ্যাপসা শীতনিবারক,  
নিষিদ্ধ দুযত খেলার কাসিনোতে অভিযান চালায়—  
অনুরঁজিত লালসা।

গাছে জল না ঢেলে;মানুষের উপর ঢালার জেরে ক্ষোভ ফুঁসেছে মৈথিলী—  
দাপটে কয়েকটা গাছের উদ্ভবও হয়—  
আমার বক্ষের ছাতির ওপর দিয়ে!

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6/#comments
