# রাজার রাজা

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-06-13T07:18:26+00:00
- Updated: 2020-06-13T10:35:13+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/

---

 

***(ছাইরাছ হেলাল ভাইয়ের কল্যাণে “ছড়া বিভাগ” পাওয়ায় ছড়াটি উনার সম্মানে উৎসর্গঃ করলাম)***

একটা মানুষ খুব বাহাদুর  
রাজ্য চালান বিশখানা  
দুনিয়াজুড়ে খুব ক্ষমতা  
বছর ঊনত্রিশ টানা।

জগৎখ্যাত বিজ্ঞানী সে!  
বানায় রকেট- বিষবোমা  
চান্দে’ পাঠান মানবশিশু  
তারার দেশে ডিশ-কোমা।

তার ইশারায় হাকিম নড়ে  
হুকুম নড়ে সাতবেলা  
এদেশ দখল ওদেশ দখল  
অনিষ্টে তার হাত মেলা।

সে যাই বলুক ঠিক ঠিক ঠিক  
অন্য সবার সকল ভুল  
তার তুড়িতে প্রকম্পিত  
বিশ্ব এবং মানবকুল ।

অহংকারে পা পড়ে না  
তার ক্ষমতায় কাঁপে সব  
তিনিই মহান অধিপতি  
চৌদিকে এক কলরব।

কিন্তু হঠাৎ উঠল কি সুর  
কাঁপল রাজার সকল গা  
অদৃশ্য এক লাটবাহাদুর  
মারল যখন ধকল – ঘা।

এক করোনায় ঘায়েল রাজা  
রাজ্যসহ কুপোকাত  
সকল কিছুই বিকল হল  
ব্যর্থ হল দিন ও রাত।

অবেশেষে বুঝল রাজা  
তিনিই মহান বাদশা নয়  
তার উপরেও রাজা আছে  
মানুষ যারে আল্লাহ কয়।

————–0 0————

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/#comments
