# রাজনীতি ও কবিতা

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2020-08-11T11:21:09+00:00
- Updated: 2020-08-11T11:24:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

পায়ে হেঁটে হেঁটে নদী পার হতে যাব  
এমন সময় কপলাকুন্ডলার ” হাত পা চোখ মুখ জলের উপরে ভাসতে দেখা যাচ্ছে  
ডুবছে ভাসছে  
সে বেঁচে নেই  
শুধু ই পুতুলে” র ওঠানামা—  
এটাই রাজনীতি” নামক মাটির মূর্তি!

নদীর ঢেউ  
ভেসে যাওয়া পাতা  
স্বচ্ছ জল  
ঢেউয়ে র দোলাতে দুলতে থাকা নৌকা  
সন্ধ্যের শাঁখ  
বাঁশির সুরে কেমন একটা আনচান শব্দ  
নূপূরের ঝনঝন  
শাঁখা র বিবাহিত বিবাহিত গন্ধ  
চওড়া সিঁদুর  
কেমন কেমন করা মন!  
উদাসী কোকিলে র ডাক!  
ডুবে যাওয়া ঘটের খেলা!  
এটাই কবিতা!

কবিতা” র এই মূর্তিটি সবা র ই মনের কোনে “ভিটামিন” সেজে লুকিয়ে থাকে!  
প্রেমের রোগেদের সংগে খেলা করে  
দুপুরে ধান শুকোয়  
পাশে বাচ্চা রেখে লুডো খেলে  
কবিতা” গরিবি র কাদা তে মেখে  
আটকে থাকে হৃদয়ের গভীরে?

মাছ ধরে  
চেয়ারে রোদ পোয়ায়  
রাজনীতি র টেবিল টার মুখ চোখ ভাঙানিতে তাঁর ভয় হয়  
সব দড়ি ছিঁড়ে যায়  
পাল ছেড়ে দেয় বড় বড়নৌকা  
ভেসেলের আওয়াজ টাও কেমন “ স্বার্থপর স্বার্থপর মনে হয়  
কুৎসিত গন্ধ র চিৎকার  
ফুল গুলোর সৌরভ শুকিয়ে যেতে থাকে যুবতীদের সাজে!

*

অরুনিমা মন্ডল দাস  
কাকদ্বীপ  
দক্ষিন চব্বিশ পরগনা  
পশ্চিম বাংলা, ভারত।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
