# রাজকন্যা তুই ছিলিনা

Author: সুমধু চক্রবর্তী
Published: 2012-10-24
Category: কবিতা, সাহিত্য
Tags: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/

কেন বলিনি তোকে রাজকন্যা,  
চোখে মহাসাগরের অতলতা,  
সুধামাখা তোর হাসি, নধর ঐ অধর।  
মেঘ কালো তোর চুল, দুধে আলতা গা;

তাই আমার নামের অভাগা তোর অচেনা!  
ইতিহাসেও ছিলনা-এমনই তোর ভাবখানা!

নারী, বুঝতে চাসনি (নাকি তোরা বুঝিস-ই না?)  
সাধারণ তোকেই ভালবেসেছিলাম আমি,  
চেয়েছিলাম সুতীব্রভাবে, শেষ অবলম্বন ভেবে;  
ডুবে মরতে বসা অভাগার ফুসফুস যেভাবে  
কান্না করে ‘অক্সিজেন, অক্সিজেন’ বলে।

স্বর্গ রচতে চেয়েছিলাম আমার আমিত্বের দামে।  
হয়নি কোনটা-ই, আমার ‘আমি’-টা হারানো ছাড়া,  
আজ যত ব্যর্থ প্রেমিক আর দগ্ধ কবির দলে।

নিষ্ঠুর গরল গদ্য নয়; চেয়েছিলি তরল কাব্য,  
দেখ আজ কলম ধরেছি; প্রেমের কবি হব বলে।

কিন্তু, কবিতায় কি মিথ্যা প্রলাপ জায়েজ?  
না একগুচ্ছ শুনতে-মধু মিথ্যাকে কাব্য বলে?
