# রাগ শ্রী

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-08-09T12:32:09+00:00
- Updated: 2020-08-09T12:46:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/

---

চিরচেনা পথের প্রান্ত ছুঁয়ে দিলেই মনে পড়ে যায় তোর কথা,  
দৃষ্টির বিভ্রমে ডুবেছি যতবার, তুই তারও বেশিবার  জাপটে ধরেছিস আমায়।  
কী ছিলো ঐ জবরদস্তি আলিঙ্গনে!

তোর লোমশ বুকের স্পর্শটা  
আজ বড্ডো অচেনা লাগে  
যেনো মরিচিকার অলস বাধ,

যে দিগন্তের গোধুলিতে হারিয়েছি নিযুত-কোটি লগ্ন  
আজ তাকে লাগছে  
চোখের ঘোলা মণিতে স্বপ্ন পাতা ফাঁদ,

তুই শেখালি ছলনা কী/কাহারে বলে  
আমি শিখলাম ভালোবাসায় বেখায়ালী হবার নমুনা;

প্রেমের যত ছলাকলা সবই হবে সাঙ্গ যখন,  
ফুরাবে দিন, রাশিরাশি প্রতিক্ষার আকন্ঠ অবগাহন;  
কথা দিলাম, ভুগবি তুই-ও  
হয়তো কিছু কম, নয়তো দ্বিগুন,  
একদিন হবে লেনাদেনার চুক্তি সমাপন..

 

অ-কবিতা  
ছবি -আমার 🙂

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/#comments
