# রাখাল ছেলে

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-07-22
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/

1.  রাখাল ছেলে খেলার ছলে
2.  চড়াই গরু দলে দলে
3.  মাঠে গরু
4.  পথটা সরু
5.  স্রোতস্বিনী ছুটে চলে।

বনের ধারে ঝোপে থাকা

বাঘ শয়তানের দৃষ্টি বাঁকা

খেতে স্বাদে

নইলে কাঁদে

বহু দিন ভাই পেটটা ফাঁকা।

হঠাৎ রাখাল দেখতে পেলো

একটি গরু বাঘে খেলো

ধবল রঙের

কান্নার ঢঙের

এক দৌড়ে সে বাড়ি গেলো।

লাঠি হাতে ক্ষিপ্ত মনে

রাখাল ছেলে বাড়ির সনে

কান্না করে

মাকে ধরে

বাঘে খেলো গরু ক্ষণে।

রচনাকালঃ

০৪/০৭/২০২১
