# রাখালের হেঁটে যাওয়া

Author: ছাইরাছ হেলাল
Published: 2020-11-23
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

[কুয়াশা-হাঁটা-পথে বরাবর/সারাক্ষণ নিজেকেই খুঁজি,](https://www.youtube.com/watch?v=7bxHJ9cwoUo)  
খসে পড়া সময়ের পরতে পরতে জমে আছে কত শত মেঘ,  
ঝিলিক বৃষ্টি, কারণে অ-কারণে বয়ে যাওয়া বসন্ত-ঘ্রাণ-বাতাস;

সান্ধ্য ডুবু-ডুবু সূর্যে, রাখালের ফিরে যাওয়ার পদ/পথ চিহ্ন,  
যা এখন-ও স্পষ্টতার রেখায় আঁকা,  
বোবা স্মৃতিরা লেপ্টে আছে স্বর্গ-নরকের সৌন্দর্য/বেদনায়,  
সেখানেও আছে/থাকে বসন্তের শঙ্খধ্বনি;

এ্যাত্তোটুকু শিশু জীবনে বয়ঃপ্রাপ্ততা হতে হতে  
কবে কখন হাঁটা শিখে ঝাঁপ দেব আগুনে-জলে!!

চিরকালীন মহিমা-কীর্তন  
সু-নির্বাচিত শব্দে শব্দে সুরে সুরে,কালের বাতাসে ভেসে ভেসে।

ছবি নেট থেকে।
