# রহস্যময়

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-03-21T04:15:36+00:00
- Updated: 2020-03-21T05:02:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%9f/

---

======================

*রহস্যময় এক জীবনে দাঁড়িয়েছি!*  
*যেখানে নাকি ঈশ্বর থেকেও নেই-*  
*এমনকি প্রভুময়ের কোন ভয় নেই,*  
*অস্থা নেই- বিশ্বাস নেই তবু রহস্যময়;*

*এভাবেই চলতে হবে রাত কিংবা দিন!*  
*পাহাড় কিংবা নদনদী এই জোয়ার, ভাটা*  
*কি অদ্ভুত রঙবিরল দৃষ্টিপট রঙিন থেকে রঙিন?*  
*অথচ আসা যাওয়ার মধ্যেই রহস্যময়;*

*আকাশে সাদা মেঘ- লাল, নীল, সবুজ মেঘ*  
*তারপর বৃষ্টিঝড় এমন কি বজ্রপাত!*  
*অতঃপর পরিসমাপ্তি ঘটে আষাঢ়ের কিছু জলমৃত্যু*  
*আহার নিদ্রা দেখ দেখি রহস্যময় সবকিছু।*

*০৫ চৈত্র ১৪২৬, ১৯ মার্চ ২০*  
——————————-

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%9f/#comments
