# রহস্য

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-05-29T14:22:48+00:00
- Updated: 2015-10-15T12:48:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/

---

সমর্পণের কোন মাত্রা থাকে কিনা জানতে পারিনি, সমর্পিত হয়ে ও।  
সমর্পণের দূরবর্তী সাড়া লক্ষ্যে বা অলক্ষ্যে।

হে ঈশ্বর, তুলে নাও আমাকে বা ছুড়ে ফেল জনশূন্য পাহাড়ে ,  
দুস্থ আমি, দ্রষ্টা বা জ্ঞানী নই মোটেই ।  
পরমেশ্বরের সূচ্যগ্র রহস্যন্মোচন ! সে আমার কাজ নয় ;  
বৃথাই ধ্বনিত হয় হৃদ-নিংড়ানো অন্তহীন অর্থহীন আর্তি ।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/#comments
