# রম্য ছড়ার ব্যর্থ প্রচেষ্টা

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2016-11-10T20:07:52+00:00
- Updated: 2016-11-10T20:07:52+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d/

---

![ট্যারম ট্যারম যুদ্ধ...](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/fighting-1.jpg)

****ট্যারম ট্যারম যুদ্ধ…****

এমন করে ডাকলে পরে  
ঘুম কি আর আসে?  
তোমার এন্ট্রি এমনই যে  
কাঁপি ভয়ে-ত্রাসে।

কোন দরোজা খোলো তুমি  
কোনটা করো বন্ধ  
দেখবো যে সেই চোখটি কোথায়  
আমি যে বোবা-অন্ধ।

হাসতে গিয়ে কেঁদেই ফেলি  
এমন তোমার প্রেম  
লায়লী-মজনু করবে হার্টফেল  
দেখে এমন ফ্রেম।

এই খেলাতে তুমি ফার্ষ্টক্লাশ  
আমি করেছি ফেল  
নো অভিযোগ এ নিয়ে  
এই মাথায় পড়েছে বেল।

ওগো আমার প্রাণের টুকরা  
প্রাণ বাঁচাতে চাই  
তোমার পথে তুমি হাঁটো  
আমি, অন্যপথে যাই।

বেশ তো নাচিয়ে নিলে  
অনেক তো হলো  
এবার একটু হাসি দিয়েই  
টা টা বাই বাই বলো!

হ্যামিল্টন, কানাডা  
১ নভেম্বর, ২০১৬ ইং।

********অনেক কিছুই হঠাৎ করে চলে আসে। জীবনে এই প্রথম একটা রম্য ছড়া লেখার সাহস করলাম। এতো বেশী হাসতে পারি, তাই আমায় দিয়ে হাসানো হয়না। মানুষ কষ্ট দিতে পারে, কাঁদাতে পারে, প্রতারণা করতে পারে, আবেগ নিয়ে খেলতেও পারে, আনন্দ দিতে পারে। কিন্তু প্রাণখোলা হাসি এনে দিতে সবাই পারেনা। আমিও এই “না”-এর দলে পড়ি। তাও একটা ব্যর্থ চেষ্টা করলাম। কারণ এটা লিখে আমি নিজেই হাসতে পারিনি। কঠিন সত্যি বললাম কিন্তু।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d/#comments
