# *রমনী*

Author: ফরহাদ ফিদা হুসেইন
Published: 2014-01-28
Category: এদেশ, কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%80/

বুকে সেফটিপিন গেঁথে যৌবন শাসনে রাখো তুমি।  
বুকে ওড়নার লেপ্টে থাকা নিদারুণ সাহস  
আমার বুকে কাঁপন তোলে।

চোখের তারায় আমি নেশা খুঁজলেই কালো  
ডাগরআঁখি পাকিয়ে ওঠে!  
আসলে শাসন নয়,  
শাসনের ছদ্মবেশে বিন্যাস।  
আপাদমস্তক বিন্যস্ত না থাকলে  
রমনী হয় না।।
