# রমজান মাসের পবিত্রতা এবং কিছু প্রশ্ন । বিশ্বকাপ খেলা দেখুন ফ্রি তে । । মেগা পোষ্ট

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-05T02:59:13+00:00
- Updated: 2014-07-05T05:27:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/

---

প্রথমেই বলে নিই আমি সব ধর্ম কে সমান সম্মান করি ।

নিজেকে দিয়েই বলি  
এখন চলছে পবিত্র রমজান মাস ।  
দিনের বেলা পান আহার বন্ধ বা নিষেধ ।

এতে বিশেষভাবে সমস্যায় পড়ছে আমার মত অমুসলিম ব্যাচেলর রা । দিনের বেলা রান্না বন্ধ হওয়ার দুপুরের খাবার প্রায় দিনই খেয়ে বা না থাকতে হয় । আবার হোটেল গুলোতেও একই অবস্থা । দুপুরে ভাতের ব্যাবস্থা আছে কিনা সেটাও শুনতে হয় বেশ নিরবে যেন বেশী লোক না জানতে পারে ।

এরপরও যদি অনেক দূরে কোথাও হিন্দু হোটেল পাওয়া যায় সেখানেও সমস্যা । দোকানীর ভুলে বা বাতাসে যদি হোটেলের বোরকা সামান্যতম উন্মুক্ত হয়ে যায় তখন ই সুমধুর কন্ঠে শোনা যায়  
ঐ মালুর বাচ্চা পর্দা ঠিক কর , তোদের দোকান বন্ধ করে দেয়াই উচিত ।

কিন্তু দুপুর থেকে রাস্তার সামনে লোভনীয় ইফতার সাজিয়ে রাখলে কোন সমস্যা হয় না ।

আপনি হয়তো বলবেন সবাই এমন নয় । হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলছেন । আমি আপনি হয়ত এমন নই কিন্তু এমন লোক যে একেবারেই নেই এটা কিন্তু ভুল । এমন দু একজন অবশ্যই আছে । দুধের মাঝে এক ফোঁটা গো মুত্র পড়লেও সেটা দূষিত । আমি আপনি ঐ একজনের দোষে অল্প হলেও দোষী । কারণ আমরা যদি তাৎক্ষণিক ভাবে ওদের প্রতিবাদ প্রতিরোধ করতাম তাহলে ওদের সাহস এবং সংখ্যা অনেকাংশে ই কমে যেত । তাই আমরাও প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে দায়ী ।

মেয়েদের সব সময় বোরকা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ উহারা তেঁতুলের ন্যায় লোভনীয় বস্তু।

রোজার মাসে পুরো দোকানটাই বোরকা দিয়ে ঢাকতে হবে কারণ খাবার লোভনীয় ।

কিন্তু কখনোই নিজের চোখ কে নিজের কামনা বাসনা কে নিয়ন্ত্রণ করা যাবেনা !!!

সারা পৃথিবীর সব লোভনীয় বস্তুকে বোরকা না পরিয়ে নিজের মন চক্ষু কে খারাপ চিন্তা থেকে বিরত করা যাবেনা !!!

জুতা আবিষ্কারের গল্প বোধকরি সবাই জানেন । রাজা তার পায়ে ময়লা না লাগানোর জন্য কত কিছুই না করলেন । এমনকি শেষ পর্যন্ত পুরো রাজ্য টা চামড়া দিয়ে ঢাকার ব্যাবস্থাও করা হল । কিন্তু চামড়া দিয়ে পুরো রাজ্য ঢাকার চেয়ে নিজের পা টা ই চামড়া দিয়ে ঢাকা বেশী বুদ্ধিমানের কাজ । যে বুদ্ধি রাজার মন্ত্রী রা দিতে পারল না । সেই বুদ্ধিটা দিয়েছিল একটা মুচি বা চামার ।

আমরা কি ঐ পুরনো গল্প থেকে এতটুকু শিক্ষা নিতে পারি না ???

সু খবর  
এন্ডুয়েড ইউসার রা ফ্রি খেলা দেখতে জিপির 3g একটিভ করে এই rtsp://10.165.58.54:1935/live/wc7?TOKEN=GP1403970610487 এড্রেসে যান আর বিশ্বকাপ উপভোগ করুন ।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/#comments
