# রবিঠাকুর

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2018-05-18T16:51:22+00:00
- Updated: 2018-05-18T16:51:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: নারী ধর্ষন
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0/

---

কিছুদিন লেখা ছেড়ে গান নিয়ে ছিলাম । আমার গান গাইতে নাচতে খুবই ভালো লাগে যেখানেই সুযোগ মেলে গলা সেখানেই ঢুকে তাল মেরে চলে আসি !

কাল রবিঠাকুরের জন্মদিন তাহলে কার জন্মদিন? রবিঠাকুর কে ছিলেন? কেমন ছিলেন? কি করেছেন ? ইত্যাদি ইত্যাদি শুধু কালই জানতে পারব আজ রাত থেকে সবাই সেজেগুজে বডিস্প্রে মেখে তৈরি হচ্ছেন—বিশাল ফাটিয়ে একটা নাচাগানা হবে জলসা হবে আনন্দ হবে—-কেউ জীবনে রবি র র দেখেনি আজ রবির উপণ্যাস গুলো জীবনী গিলে ন্যাপথ্যালিন নাকে দিয়ে ঘুমোবে!

বর্তমান সমাজ! কার? কিসের ?কিজন্য?  আজকের সমাজব্যবস্থা দেখে কি মনে হচ্ছে বলুন তো শতশত রবীন্দ্রনাথের সমাজে খুব প্রয়োজন? কে দেখাবে আঙুল বিয়ে যে ভোটবাক্স ঘুরে গেছে? ডোনেশানের চাকুরে ঘুমোচ্ছে? সরকারী জিনিস সস্তা য় বস্তা ভর্তি? রাস্তাঘাটের অবস্থা ! আসিফাদের কথা ছাড়ুন সাইকো পুরুষদের কাজকর্ম দেখেছেন? এরা যেখানেই ফ্রি পায় সেখানেই গলিয়ে মজা পায় ? রাস্তার পাগলীদের প্রেগনেন্ট করে ছেড়ে দিচ্ছে এরা মানুষ না অন্যকিছু? এদের দেখলে মায়া হয় সত্যি এরা কি মানুষের পেটর বাচ্চা? মানসিক রোগী ! তাঁকেও ছাড় দে না—-  
কাল হয়তো রবিঠাকুরের জন্মদিনে নতুন কোন পাগলী বা আসিফা ধর্ষিতা হবে—?

____________  
অরুণিমা মন্ডল দাস  
আট মে ২০১৮  
কলকাতা, ভারত।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0/#comments
