# রতির ক্ষতি

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-10-10T15:02:06+00:00
- Updated: 2021-10-10T15:02:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf/

---

- পরম পিতা রতির মিতা
  করছে ক্ষতি সবে
  আপন পরে সকলে মরে
  বাড়লে অতি তবে।
-
- জীবন খসে খারাপ রসে
  হয়ে যে জ্ঞান হারা
  খুশিতে যারা আত্মাহারা
  প্রাণ দেয় যে সারা।
-
- রতির যাদু শিখায় সাধু
  প্রেমের কথা বলে
  ভবের হাঁটে তুমি খাটে
  শিক্ষা নিয়ে চলে।
-
- সবার প্রাণে রতির টানে
  আঁধার নেমে আসে
  রতির খেলা রাতের বেলা
  নর নারীরা ভাসে।
-
- রতি দমন করো এমন
  নইলে মরে যাবে
  জীবন রথে সঠিক পথে
  শাস্তি তবে পাবে।
- রচনাকালঃ
  ০৩/০৭/২০২১
  ৫+৫/৫+২

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf/#comments
