# রঙ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-07-07T06:19:36+00:00
- Updated: 2020-07-07T06:19:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99/

---

=======================  
*আকাশের রঙ দেখতে খুব ইচ্ছা হয়!*  
*কিন্তু শূন্যতা চারধার- তবুও আকাশ*  
*ভাসছে –ভাসছে যত রঙ ছড়িয়ে;*  
*ঠিক দৃষ্টির সীমানায়! ধরতে চাই পারি না-*  
*কারণ কল্পনায় যেনো ওতো শক্তি নাই;*

*অথচ প্রতিনিয়ত রঙ পরিবর্তন হচ্ছে*  
*আমরা আকাশটাকে বুঝি না, চেষ্টাও করি না*  
*যত অসুখের ভান করে ভাবতে থাকি রঙ-*  
*রঙধনু ছোঁয়া কিংবা ছল ছল করা জল*  
*তবুও আকাশ শূন্যতা চারধার রঙবিরল রঙ।*

২৩ আষাঢ় ১৪২৬, ০৭ জুলাই ২০  
————————————-

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99/#comments
