# রঙের খেলা

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-07-16T01:27:13+00:00
- Updated: 2021-07-16T01:27:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

৪+৪/৪+২

রঙের শোভায় আত্মহারা

ভালোবাসা ফুলে,

হৃদয় সহে কাঁটার আঘাত

যায় রে পুষ্প কুলে।

পবিত্র প্রেম বিরহে গাঁথা

মনে জাগে আশা

প্রেম কাননের ধারে গিয়ে

খুঁজে পায় না ভাষা।

সহে হৃদয় কাঁটার আঘাত

সহে নাহি কথা

মন মালিন্য হলো পারে

প্রাণে লাগে ব্যথা।

যেমন আছে পাতার বাহার

তেমন সুখীর রুপে

আরতিতে যেমন লাগে

আগর বাতি ধুপে।

পাতার শোভা বৃক্ষের সাথে

প্রেমের শোভা মনে

পাতার প্রেমে নতুন গেমে

বলে ক্ষণে ক্ষণে।

রচনাকালঃ

০৫/০৭/২০২১

 

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
