# রঙিন আকাশ

Author: আরজু মুক্তা
Published: 2021-08-23
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

বর্ষার রঙিন আকাশের দিকে  
তাকিয়ে কিছু সময় কাটাই।  
তাকালেই কিছু অর্থ খুঁজে পাই ,  
যদিও তার বিশালতায় নিজে ক্ষুদ্র।  
তার বিশালতায় নিজেকে হারিয়ে ফেলি  
জীবনের গ্লানি, ক্লান্তি ও রুক্ষতাকে।  
হৃদয়ে প্রশান্তি লাভ করি।  
আকাশ বলে, “ও কিছু নয় !”  
“কিছু পেতে হলে দিতে হয়।”  
ভাবনাগুলোকে ছুটি দেই  
একবুক দীর্ঘশ্বাস দেই,  
চোখের নোনা পানি দেই  
ঝক্‌ঝকে একটা হাসি দেই।  
আকাশ মুছে দেয় সব  
আমি আকাশ হয়ে যাই  
বেঁচে থাকার একটুকরো স্পৃহা হয়ে।
