# রক্ত চাপ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-03-13T05:40:29+00:00
- Updated: 2022-03-13T05:40:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa/

---

কবিতার চোখে ঘুম দেখছি না  
কেনো ঘুম পাচ্ছে না- বলাই বাহুল্য;  
এই ভাবনার অথৈ গড়াচ্ছে জল  
রক্ত কোষ হাবুডুবু খাচ্ছে! মৃদু কম্পন  
কারণ ছাড়াই- কবিতা খুব অভিমানের  
চন্দ্র কাঠ -কখন জ্বলে উঠে- বুঝাই যাচ্ছে না  
অথচ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ কথায় শুনছে না-  
তবু কবিতা পাড়ায় আতঙ্ক নয়; এক বিশ্বাস  
একদিন ঘুম আসবে, রক্তচাপ কমে যাবে, তারপর  
কারেন্টের থুম্বার মতো দাঁড়াবে কবিতার পৃথিবী!

২৮ ফাল্গুন ১৪২৮ ১৩ মার্চ ২২

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa/#comments
