# রক্ত খাওয়ার ওয়াক্ত (একখানা বিশেষ শব্দ ব্যবহার করিয়াছি, সাধু সাবধান)

Author: মেহেদী হাসান
Published: 2013-11-30
Category: এদেশ, কবিতা, সমসাময়িক
Tags: নির্বাচন, বাংলাদেশের রাজনীতি
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%96%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/

নেতা ওরা গুন্ডা ওরা  
রাজনীতিরই ভক্ত,  
৫ বছরেই ফিরে এল  
রক্ত খওয়ার ওয়াক্ত।

সিইসি’ র আযান শুনে  
গোড়খোদক ও তৈরি,  
স্বাদ মিটিয়ে রক্ত খাবে  
বাজারও নয় বৈরি।

হাম্বা আছে, ছাগু আছে  
রাজনীতির মাঠে,  
হরতালে তে উভয় দলই  
শব্দ করে হাগে। (ইহা ককটেল হাগু)

ঝলসে গেল, ঝলসে গেল  
গরীবের দেহ,  
অন্তরেতে জ্বললে আগুন  
রেহাই পাবিনা কেহ।
