# রক্তে ভেজা মানবতা

- Author: [স্বপ্ন নীলা](https://sonelablog.com/author/arjuman2003/)
- Published: 2023-10-29T04:03:05+00:00
- Updated: 2023-10-30T09:01:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/

---

ফিলিস্তিনের বাতাসে এখন বারুদের তীব্র গন্ধ

চারিদিক হতে ভয়ংকর রুপে রাহু করেছে গ্রাস

জীবন বাঁচাতে ছুটছে মানুষ সাথে নিয়ে ত্রাস

বোমা দেয়াল হয়ে ঘিরে ধরে তীব্র বিস্ফোরণে

তীব্র আর্ত-চিৎকারে মানুষ মরছে প্রতি ক্ষণে।

:

বোমার চোরাবালিতে আটকে পড়েছে মানবতা

শিশুর রক্তে লংঘিত হচ্ছে অধিকার

মায়ের রক্তে-বাবার রক্তে সন্তানের আহাজারি

আজ আকাশে ভয়ংকর রক্ত মেঘের ছড়াছড়ি।

:

হানাদার বাহিনী পাল্লা দিয়ে ধ্বংস করছে বাসস্থান

হাসপাতাল গুড়িয়ে দিয়ে বাবার কোলে তুলে দিচ্ছে সন্তানের লাশ

মানবতায় রক্ত ভিজিয়ে শত্রুরা করে উল্লাস।

:

উপর হতে বোম পড়ছে, ট্যাংকের গর্জনে প্রতিধ্বনিত হচ্ছে জনপদ

“বাঁচাও আমাদের” শিশুর আবেদনে বাড়ায় দীর্ঘশ্বাস

প্রতি মিনিটে মানুষ মারছে-এ কি তবে পরিহাস!

:

বোমের আঘাতে মানুষের দেহ হচ্ছে ছিন্ন- ভিন্ন

মধ্যপ্রাচ্য তখন গভীর ঘুমে আচ্ছন্ন

কে ধরিবে হাল, কে উড়াবে পাল, কে হাকিবে হেইয়ো

জাগো বিশ্ব, কণ্ঠে তোল প্রতিবাদ

মানুষ বাঁচানোর মিছিলে হও আগুয়ান।

:

২৯ অক্টোবর,২০২৩

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/#comments
