# “রক্তমাতৃক দেশ”

- Author: [হাবিব শুভ](https://sonelablog.com/author/md-habib-shuvo/)
- Published: 2016-07-31T07:48:06+00:00
- Updated: 2016-07-31T07:48:06+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

---

রক্তের তবু নেই শেষ,  
জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ।  
গঙ্গা, সুরমা,ব্রম্ম, যমুনা,  
আবার ভাসবে লাশ পিছু যাবো না।  
আবার শকুন খাবে তাজা তাজা লাশ,  
তবু জানিয়ে দিবো বিশ্বে এ দেশে বিদ্রোহীদের বাস্।  
এ দেশের মানুষ রক্ত দেখেছে, এ দেশের মানুষ একদিন মরেছে,  
এ দেশের মানুষ কাঁদতে কাঁদতে তবু স্বাধীনতা বাঁচিয়েছে।  
আবার ধরবে লাঠি, প্রয়োজনে কাটাকাটি,  
করবে হাঁটাহাঁটি রাজপথ আন্দোলনে,  
আবার অবাক হবে বিশ্ব জাতহীন বন্ধনে।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/#comments
