# রং

- Author: [অয়োময় অবান্তর](https://sonelablog.com/author/zasuci-rex/)
- Published: 2017-01-27T18:12:49+00:00
- Updated: 2017-01-27T18:13:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%82/

---

ফাল্গুনের রঙের মত তোমার মনে যে রং মেখেছে; তার দোহাই তুমি কেঁদো না।

নাম না জানা এক অজানা ফুলের মিষ্টি, সৌরভিত পাপড়ির স্পর্শ তোমাকে দিলাম; তবু তুমি কেঁদো না।

বিশাল আকাশের সাদা মেঘের ভেতর উড়ে যাওয়া, ক্লান্ত বাতাশের মর্মর ধ্বনি তোমাকে শুনতে দিলাম; তুমি কেঁদো না।

আমার অস্থিত্বের যত রং আছে, তার সবটুকুই দিয়ে তোমাকে রাঙিয়ে দিলাম; প্লিজ তুমি কেঁদো না।

আজ তুমি হেসে উঠো।

তোমার হাসির এক ফালি খুশিতে আজ পৃথিবী নতুন করে সাজবে; খুঁজে পাবে নতুন কোন রং।

তুমি হেসে উঠো প্লিজ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%82/#comments
