# যে লেখে কবিতা,অথবা কবিতা লেখা যার ললাট লিখন

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-01-31T20:56:20+00:00
- Updated: 2015-01-31T21:00:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b2/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/02/698532-drawing-350x300.jpg)](http://sonelablog.com/archives/27815/698532-drawing)

যে লেখে কবিতা –  
একলা মাঝরাতে তারও বুক খা খা করে  
যে লেখে কবিতা –  
নির্জন পথে কালো বেড়ালের নির্লিপ্ত চাহনীতে সেও চমকায়।  
যে লেখে কবিতা –  
সেও তোমার মতোই, বিলিতি পেলে দিশি দেখে নাক সিটকায়।  
যে লেখে কবিতা –  
সেও কবরে নামায় মৃতদেহ, আলগোছে। মরা পোড়ায় শশ্মানে  
যে লেখে কবিতা –  
সে গিয়েছে জেনে, জীবনের মানে।

যে কবিতা লেখে –  
সেও তোমারি মতোন, গলাতক গিলে বিচ্ছিরি গালাগাল দেয় ইশ্বরকেই  
যে কবিতা লেখে –  
তুমি আর তার সবই প্রায় এক,  
তবু রয়ে যায় কি বিষম ফারাক।  
সে যখন চলে যায়, যায় একেবারে ; অনুপল মাত্রও পিছু না ফিরেই।

 

 

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b2/#comments
