# যে জীবন নির্জন গল্পের

Author: আগুন রঙের শিমুল
Published: 2017-03-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0/

একটা কুসুমিত পথের ধারে নির্বাক কথার চিন্হ থাকে –  
ব্যাক্তিগত নৈব্যর্তিক অপেক্ষার ধূলিকণা পাক খায় গল্পের মতো,  
নির্জন গল্পমালা টুপটাপ টুপটাপ ঝরে পরে চুপচাপ।

একটা সুঘ্রান সকাল পাক খায় কুয়াশার মতো –  
সফেদ বিছানা আর সুখী চেহারার চারিপাশের মায়া ঘিরে,  
ধোঁয়া ওড়া কফির বুদবুদের সাথে ভেংগে যেতে থাকে সৌভাগ্য।

ভালোবাসার বুকের ভেতর নীল –  
ভালোবাসার বুকের ভেতর রোদ –  
ভালোবাসার বুকের ভেতর জল –  
ভালোবাসার বুকের ভেতর মেঘ –  
ভালোবাসার বুকের ভেতর ক্ষত –  
ভালোবাসা নিজের সাথেই নিয়ত যুযুধান ; অবিরত।

একটা সুঘ্রান সকালের বুক চিরে বের হয় নির্জন গল্প,  
একটা নির্জন গল্পের বুকের ভেতর জমতে থাকে দুঃখগন্ধা নীলজল।  
জলের চারিধার জুড়ে একাকীত্ব, সুবর্ণরেখা আলো  
বকুলগন্ধা ভোরে অলৌকিক দুন্দুভিনিনাদ – ভালো আছি, ভালো।
