# যে গান বিশ্বের…

Author: জবরুল আলম সুমন
Published: 2012-10-29
Category: অন্যান্য, বিবিধ, সঙ্গীত
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0/

We shall overcome  
We shall overcome  
We shall overcome some day.  
Oh, deep in my heart  
I do believe  
We shall overcome some day…

উপরের গানটি সারা বিশ্বের মানুষের আশা আকাঙ্ক্ষার গান। এই গানের মালিক সারা বিশ্বের মানুষ। এই গানের মালিক সারা বিশ্বের নিগৃহীত মানুষ, এই গানের মালিক সকল সৎ প্রতিবাদী মানুষ, এই গানের মালিক সারা পৃথিবীর আশাবাদী মানুষ। এ গান মানবতার সবচে আপন গান। জাতীয় সঙ্গীতের পরপরই এই গান সব জাতীয় মানুষকে উদ্দিপ্ত করে। সারা পৃথিবীর প্রায় সব প্রধান ভাষাতেই এই গান অনুবাদ করা হয়েছে এবং গেয়েছেন পৃথিবীর সকল ভাষার মানুষ।

ইতিহাসে এই গানের দেখা মেলে ১৮৭৪ সালে সিসিলিয়ান নাবিকদের প্রার্থনা সঙ্গীতে। তখন এই গানের লাইন গুলো এরকম ছিলো না, আর শুরুর লাইনটি ছিলো I shall over come some day.. সে সময়কার সুরটিও ছিলো একেবারেই আলাদা। ১৯০০ সালে যাজক এ্যালবার্ট টিন্ডলে রচিত শকলাই গ্রন্থে এই গানের লিখিত রূপ পাওয়া যায়। তবে তার সুরটিও আজকের চেয়ে আলাদা ছিলো। ১৯৪৫ সালে এই গানের মধ্যে কিছু নতুন সুর ও শব্দ যোগ হয়। গানের অবশিষ্ট কথা গুলো লিখেছেন অস্ট্রিন টুইগ আর নতুন সুর তৈরী করেন কেনেথ মরিস।

কিভাবে “আই শ্যাল ওভার কাম” থেকে “উই শ্যাল ওভার কাম”-এ রূপান্তরিত হয় এ সমন্ধে একটা গল্প প্রচলিত আছে। গল্পের সাথে জড়িয়ে আছেন আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের হাইল্যান্ডার ফোক স্কুলের প্রতিষ্ঠাতা মিঃ হর্টন এর স্ত্রী জিলফিয়া হর্টন এর নাম। সে সময় ফিলডেলফিয়া অঙ্গরাজ্যে শ্রমিক ধর্মঘট চলছিলো। কেউ কেউ বলেন এ ধর্মঘটে শ্রমিকরা যখন এই গান গাইছিলো তখন জিলফিয়া সেই গান শিখে ফেলেন। আবার কারো কারো মতে দুজন ধর্মঘটি শ্রমিকের কাছ থেকে তিনি এই গান শিখে নেন। পরে তিনি এই গানকে সমবেত সঙ্গীতে পরিণত করেন। তারপর তিনি সেই গান শেখান কিংবদন্তী গণ সঙ্গীত শিল্পী পিট সিগারকে। আরেক গণ সঙ্গীত শিল্পী ফ্রাঙ্ক হ্যামিল্টন এই গানটি জনপ্রিয় করে তুলেন। একই সময়ে শ্বেতাঙ্গ শিল্পী “কারাভান” যে সমস্ত কৃষ্ণাঙ্গ ছাত্র “শুধু মাত্র শ্বেতাঙ্গদের জন্য” লেখা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলো তাদের এই গান গেয়ে শোনান। জো গ্লেজার এবং এলম সিটি দল গানটির প্রথম রেকর্ড ১৯৫০ সালে। ১৯৬০ সালে গানটির চারজন গীতিকারই গানটিকে নিগ্রোদের স্বাধীকার আন্দোলনের উদ্দেশ্যে উৎসর্গ করেন। গানটির জনপ্রিয় অংশের স্বত্ব রয়েছে যে চারজনের নামে তারা হলেন জিলফিয়া হর্টন, পিট সিগার, ফ্রাঙ্ক হ্যামিল্টন ও কারভান এর নামে।

**ফুল লিরক:**  
We shall overcome  
We shall overcome  
We shall overcome some day.  
Oh, deep in my heart  
I do believe  
We shall overcome some day.

We’ll walk hand in hand  
We’ll walk hand in hand  
We’ll walk hand in hand some day.

We shall all be free  
We shall all be free  
We shall all be free some day.

We are not afraid  
We are not afraid  
We are not afraid some day.

We are not alone  
We are not alone  
We are not alone some day.

The whole wide world around  
The whole wide world around  
The whole wide world around some day.

We shall overcome  
We shall overcome  
We shall overcome some day.

পিট সিগারের কন্ঠে এই গানটির লাইভ ভার্সন শোনার [এখানে ক্লিক করুন।](http://www.airmp3.me/download/-we_shall_overcome/mp3/dlXa1_bdf2b_19 "উই শ্যাল ওভার কাম...")

জবরুল আলম সুমন  
সিলেট।  
২৯শে এপ্রিল, ২০১১খৃষ্টাব্দ।
