# যে এখনও আসেনি

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-16T17:27:15+00:00
- Updated: 2020-01-16T17:27:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/

---

এক

তোমার চোখে , আমি দেখেছি  
মাইলের পর মাইল সৈকত  
তোমার দ্বীপে অগোছালে-  
এই যে আমি থেকেছি ক্ষণকাল ।

এবং হেসেছি । এবং  
করেছি খুনশুঁটি  
এটিই ছিল , সেরা ইতিবাচক ,  
একটি মেঘলা দিনে  
তোমায় ভুলাতে অভিমান ।

তুমিও ছিলে শিশু সুলোভ  
আমিও ছিলাম শিশু সুলোভ  
একই কাপড় থেকে কাটা  
একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ  
আমরা নিজেদের কে খুঁজে পেতে  
তুমি শিখা  
আমি মথ…..।।

দুই

কখনও কখনও  
একটি বা দু’টি শব্দ  
সব বলে দেয় ।  
কখনও কখনও  
বলা কথা ,ঠোঁটে এসে  
বাতাসে হাড়িয়ে যায় ।

কখনও কখনও  
একটি বা দুটি মজা  
বিশাল আকাশে মেঘ চিহ্ন  
কখনও কখনও  
মেঘের আড়ালে  
লুকিয়ে পড়া সূর্যে  
ডেকে আনে জলের ছিটে ।

দুঃখ বা জয়  
কে জানে ,  
কখন আসে , কখন যায় ;  
একটি শ্বাস বা দীর্ঘশ্বাস  
দূর্গন্ধ তাজা বাতাস ।  
একটি কবিতা  
কবিতার শেষ পরিপূরক ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/#comments
