# যে-ই টুকু স্বাধীনতা পেলে

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-06-17
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/

1.  স্বাধীনতা চাই,
2.  যে-ই টুকু স্বাধীনতা পেলে
3.  শিশু মায়ের কোলে নিরাপদে দুগ্ধ পান করতে পারব।
4.  কেউ চাইলে বোমা বিস্ফোরণ করতে পারে না
5.  সেই টুকু স্বাধীনতা ।

8.  যে-ই টুকু স্বাধীনতা পেলে
9.  রাখাল উদাস মনে বাঁশি বাজাতে পারবে খোলা মাঠে
10.  শঙ্কাহীন ভাবে প্রকৃতির সাথে ।
11.  যে-ই টুকু স্বাধীনতা পেলে,
12.  কৃষক গ্রীষ্মের দুপুরও বিরতিহীন ভাবে কাজে করে পারবে ।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

মানবতাহীন মানুষের কাছে মানবতা ফিরে আসবে 

শুধু চাওয়া টুকুন স্বাধীনতা। 

যে-ই টুকু স্বাধীনতা পেলে

জমির মালী নির্বিঘ্নে কাননে ফুল ফুটাতে পাটবে

মনে ভয় থাকবে না।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

টেপির মা উঠোনে দাঁড়িয়ে খইয়ের ধান

সুন্দর করে শুকাতে পারবে।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

অবুঝ শিশু মাছরাঙার নিত্য শিকার দেখতে পারবে।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

শিক্ষক তার শিক্ষার্থীকে সুন্দর তৈরি করতে পারবে।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

মুয়াজ্জিন মসজিদে গিয়ে নির্বিঘ্নে আযান দিতে পারবে।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

আবার শোকার্ত মায়ের একটু স্বস্তি ফিরিয়ে আসবে।

যে-ই টুকু স্বাধীনতা পেলে

কবি, সাহিত্যিক, নাট্যকার ঔপন্যাসিকেরা

সুন্দর সুন্দর কবিতা, গল্প, নাটক, উপন্যাস

লিখে জাতির কল্যাণ বয়ে আনতে পারবে  

সেই টুকু স্বাধীনতা চাই  । 

রচনাকালঃ

১৫/০৬/২০২১
