# যে আর ফিরে আসেনি

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-12-22T03:39:25+00:00
- Updated: 2014-12-22T03:39:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/

---

ভাবছি লিখবো, সেই অভিমানী মেয়েটির গল্প  
যে আর ফিরেনি কোনদিন, এ বিচ্ছেদ পাওনা ছিল বলে  
লোকমুখে শুনা যায়, সে ফিরে___  
প্রতি অমাবস্যায় বিষণ্ণতার চাদরে ঢেকে  
ঝড়ো বৃষ্টির দিনে রিমঝিম ক্রন্দন হয়ে  
ঘন অন্ধকারে অন্ধ আর্তনাদে  
অহেতুক কড়া নাড়ে প্রিয়জনের দ্বারে ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/#comments
