# যেদিন প্রথম সেদিন বৃষ্টি

Author: শামীনুল হক হীরা
Published: 2021-04-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

আমার সকল কষ্ট সবই যেন বৃষ্টিকে ঘিরেই,  
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-  
সেদিন বৃষ্টি ছিল,  
যেদিন প্রথম ভালবাসার কথা বলেছিলাম-  
সেদিনও বৃষ্টি ছিল।  
যেদিন প্রথম তুমি আমার কাছে এসেছিলে-  
সেদিনও বৃষ্টি ছিল।  
যেদিন প্রথম অভিমান করেছিলে –  
সেদিনও বৃষ্টি ছিল।  
যেদিন আমার কাছ থেকে দূরে চলে গেছ-  
সেদিনও বৃষ্টি ছিল।  
যেদিন তুমি আমায় রেখে অন্যের ঘরে গেছ-  
সেদিনও বৃষ্টি ছিল।  
আজও অঝর ধারায় বৃষ্টি ঝরছে-  
আমার বুকে শুরু হয়েছে বজ্রপাত।  
তুমি কি ভাবছ আমার কথা–??
