# যেতে চাই সেথায়

Author: আবু জাকারিয়া
Published: 2016-08-04
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f/

যেতে হলে সেথায় অনেক পথ পাড়ি দিতে হবে;  
কিন্তু বৃষ্টিতো থামেনা, ছাতাও নেই হাতে।  
আর কতক্ষন একলা নিরালায় দাঁড়িয়ে থাকা যায়, আর কতক্ষনই বা সূর্যের অপেক্ষায় করা যায়?

একেতো পথে কাঁদা, সেই সাথে নেই পথ চিনবার আলো! সকাল না সন্ধ্যা, দুপুর না রাত- কিছুই বোঝা যায় না। না দেখা যায় সূর্য না দেখা যায় চন্দ্র। হোক! তবুও এবেলায় সেথায় যেতে হবে। এতো হৃদয়ের টান!! দেখতে চাই- এতোদিন পরে কেউ আমাকে একটুও মনে রেখেছে কিনা….
