# যাযাবর

Author: এস.জেড বাবু
Published: 2019-12-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0/

এ জীবন নয় সখি, সপ্তডিঙ্গা  
দাঁড়হীনা তবু ছুটে,  
তোর আমার মাঝে সাত সমুদ্দুর  
তবু নেই ভয় খানিক/ মোটে।

আলেয়ার পিছে ছুটে চলে মন  
অনুভবে বাঁধি ঘর,  
তোর মাঝে খুঁজি ঠিকানা আমার  
তুইহীনা যাযাবর।

এ দেহ ঝড়েও সয়ে গেছে দেখ  
ঢেউয়ের সাথে দোলে,  
তোকে নিয়ে ফিরবে ডিঙ্গি আমার  
কালবৈশাখীর প্রতিকূলে।

এ হৃদয় ভেজা সৈকত নয়  
তোর পদচিহ্ন মুছে দিবে ঢেউ,  
সস্তা খবরের কাগজ নয়;  
তোর আনাগোনা, জানবে কেউ।

এ গল্প নয় সখি, চিত্র কলা  
শুধু এঁকেদিলাম তোর আল্পনা,  
সাদামাটা উপন্যাসের আগে আর পিছে  
লিখে নিস তোর ঠিকানা।

\-০-  
\_\_\_২১/১১/২০১৮
