# যাবো তোর সাথে

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-20T14:44:14+00:00
- Updated: 2019-11-20T14:44:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87/

---

চল যাবো সখি  
যাবো তোর সাথে  
এ গাঁয়ের মেঠো পথে,  
দুপাশে ছড়ানো সরিষা ফুল  
ছুঁয়ে যাবো দুই হাতে ॥

কিছু ফুল তুলে  
গাঁথব মালা  
কিছু ফুল ছড়াবো পথে,  
হাত ধরে দুজন , হাঁটবো কিছুক্ষন  
হলদেটে বিছানাতে ॥

হেলে দুলে ডাকে  
মৃদূ ইশারাতে  
হেসে খেলে মটর শূটি,  
মধ্যখানে বসে, তোর আঁচলে  
তুলে নিব অল্প ক’টি ॥

মুশুড়ি জমিটা  
সাদায় ভরেছে  
নেমেছে বলাকার হাট  
মিস্টি রংয়ে তুই, সাদা পাঞ্জাবীতে আমি  
পরিপূর্ণ রঙ্গিন মাঠ ॥

দলছুট দুটি  
রাজহাঁস যদি  
তেড়ে আসে তোর কাছে,  
তোর চোখে ভয়, নতুন কিছু নয়  
হাসবো তোর চোখ পিছে ॥

আইলের পাশে  
লাগে যদি কাঁদা  
তোর রূপালী নুপুরের পাশে,  
মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো  
পদ্ম যে জলে ভাসে ॥

ফিরবো ঘরে  
সন্ধ্যা পরে  
যখন রক্তিম সাঁজে দিগন্ত,  
তুই আর আমি, সবুজ আর পাখি  
পূর্ণতায় হবে বসন্ত ॥

-০-

ছবিঃ নেট দুনিয়া

---

Comments: 39 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87/#comments
