# যাদুকর

Author: প্রিন্স মাহমুদ
Published: 2013-11-13
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0/

# চোখ খুলে চেয়ে দেখি চারপাশে 

কতো হিমু আমাদের কাছে  
বেঁচে থাকার মন্ত্রনা দেয় নতুন করে .  
শুধু তুমি নেই যাদুকর  
বই দিয়ে ভরবেনা আর ঘর  
থাকবেনা তাদের কথা নতুন গল্পজুড়ে ।

তোমার হাতে জাদু ছিল  
দেশের মানুষ জানতো  
জানতো বলেই তোমার লেখা  
ছেলে বুড়ো গিলতো ।

তুমি এখন নেই কাছে  
কোথায় ? কেমন আছো ?  
সেখানেও কি খাতা কলম  
নিয়ে গল্প লিখে যাচ্ছো ?

শুভ জন্মদিন লেখক নামদার  
হুমায়ুন আহমেদ ।

প্রিন্স মাহমুদ ।
