# যাচ্ছেতাই

- Author: [নীল রঙ](https://sonelablog.com/author/ghum-roud/)
- Published: 2014-04-11T22:20:59+00:00
- Updated: 2014-04-11T22:20:59+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87/

---

:এই যে,  
-হুম  
:কি করেন???  
-সিগারেট ফুকি।  
:এই রাতে??শরির খারাপ করবে যে  
-মধ্যরাতে শরির খারাপ করে না।মন খারাপ করে।  
:উফফ আপনি খারাপ।  
-ভাল কবে বলেছি???  
:চা খাচ্ছি,খাবেন??  
-হুম ইচ্ছে করছে খেতে।কিন্তু বাসায় চিনি নেই যে।  
:ইশশ অভাগা।  
-আমি বেচাড়া,অভাগা নই।অভাগা হয় যাদের পাশে রাত জাগার কেউ থাকে না।  
:আপনার পাশে রাত জাগার কেউ আছে বুঝি??কে সে??দেখতে কেমন??  
-আছে তো।আপনি যেমন।  
:এহহহহহহ।আমি তো একাই রাত জাগি।  
-জানেন এক এক যোগ করলে দুই হয়।ছোট বেলায় পড়েননি বুঝি??  
:পড়েছি।আচ্ছা চলেন মেনে নিলাম।চাঁদ দেখেছেন??  
-আমি চাঁদ দেখি না,চাঁদের আলো গায়ে মাখি।  
:ভাবুক কবি।  
-যা ইচ্ছে তা বলতে পারেন।  
:ঘুমতে গেলাম।আপনি যাবেন না??  
-আমি ঘুমিয়ে পড়লে রাত যে একা হয়ে যাবে।আপনি ঘুমান।শুনেছি ঘুমন্ত সময় মানুষকে সবচেয়ে বেশি সুন্দর লাগে।  
:হা হা হা হা হা।।যাই তবে?  
-সাবধানে থাকবেন।টেইক কেয়ার।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87/#comments
