# যাও মেঘ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-01-19T21:20:50+00:00
- Updated: 2015-01-19T21:21:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/megh-400x300.jpg)](http://sonelablog.com/archives/27071/megh)

ছায়া ঢাকা নীহারিকা,ছায়া ছায়া প্রেম  
দ্রোহে ও মিলনে যুগল শ্রাবণে  
উড়াল মেঘেরা তোমার উঠোনে,  
যাও মেঘ –  
বিরহী বধুর পানে  
ভালোবাসাটুকু জানাও তাহারে  
একলার নিরজনে।

যাও মেঘ –  
ঝরাও বরিষণ  
ধারাজল ছোঁও বধুয়া  
জুড়াও তোমার বিরহ তপ্ত পরাণ।

অপেক্ষার আকুল চাতক,  
খাঁখাঁ বুক, অপেক্ষার তীরভূমি  
তরঙ্গভঙ্গের অপেক্ষায় আকুল  
ঢেউ হয়ে কবে এ বুকে আছড়ে পরবে তুমি ।

উৎসর্গ – সকল মেঘেদের প্রেমিকাদের 🙂

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
