# যন্ত্রণার বীজ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-08-24T17:37:51+00:00
- Updated: 2015-08-25T17:18:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c/

---

দুম করে এসে তো পড়িনি এই ধরার ধামে  
দশ মাস, সাথে আরও এক বা আধা কুড়ি দিন  
অথৈ যন্ত্রণার সাগর পাড়ি উত্তাল ঢেউয়ে।  
তিল তিল করে রক্ত শুষে লাথি দিয়ে বেড়ে উঠি  
কৈ তেমন কে আর মনে রাখি এই সহস্র বাতিল ব্যস্ততায়।

তিন দিনের পরপার শেষে আবার ফিরে আসা  
চোখ মেলে নাড়ী ছেঁড়া ধন বুকে তোলা  
চাট্টিখানি কথা নয়।

সহসাই ভুলে যাই ভুলে থাকি বাজার ব্যঞ্জনায়  
হে মাতৃত্ব জেগে থাকো, আমাদের আবারও জাগাও।  
কুহকের বস্তি থেকে।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c/#comments
