# যদি স্বপ্ন জাগে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-01T02:32:55+00:00
- Updated: 2020-09-01T02:32:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/

---

 

যদি কখনো স্বপ্ন জাগে,  উষ্ণ অনুরাগে ~

অজান্তে ফুটে ফুল,  গন্ধে ব্যকুল ~

স্মরিও এমনি,  সাজাতে  ধরনী ~

ফুল পাখীরা মসগুল,  আমি ও আকুল ।

সংগোপনে ,  সুর যদি বাজে প্রাণে ~

আমার কবিতা খানি,  হয় প্রেমের বাণী ~

বাঁধিও আঁচলে,  ভালবাসার অতলে ~

মুছে দিও গ্লানি,  বুকে নিও টানি ।

ছুঁয়ে যায় যদি,  বয়ে  চলা নদী ~

কোকিলের ডাকে,  বসন্ত বাঁকে ~

সময়ের হাত ধরে,  স্বপ্নে সাজানো ঘরে ~

ঠাঁই দিও তাকে,  যার ছবি মনে আঁকে ।

পরম বিশ্বাসে,  চরম নিঃশ্বাসে ~

রেখো নাক ফুলে,  বেঁধে রেশমী চুলে  ~

ভালবাসার পরশে,  মনের আরশে ~

জীবনের কান্ড মূলে, সুখের শিখরে তুলে ।

~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ৩০/০৮/১৯

ঢাকা

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/#comments
