# যদি আমি আকাশ হতে পারি

Author: আশরাফুল হক মহিন
Published: 2022-09-11
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

ভেবেছ কি?  
তোমাকে আমি মনে রেখেছি ?  
এই শহরে কাউকে মনে রাখার কোন কারণ নেই ,  
কেউ আসবে কেউ যাবে এটাই শহরের নিয়তি ,  
ভেবেছ কি?  
এত সহজেই ভালোবাসা পেয়ে যাবে ?  
ভালোবাসা কি যদি জানতে তবে এভাবে উঁচু পাহাড় হতে পারতে না !  
কত পথ পাড়ি দিলাম ,  
কত সমুদ্রের উপর দিয়ে পাহাড় বয়ে গেলাম,  
যদি তুমি জানতে ‘  
তবে এভাবে উঁচু পাহাড় হতে পারতে না !  
ভেবেছ কি?  
নীল আকাশ হতে পারবে ?  
পথের শেষে পথ ফেলে পাহাড় হয়ে যাবে ?  
আমি দিবস ফেলে বৃষ্টি হই ,  
নীল আকাশ কে মেঘলা করি ,  
পুরো পৃথিবীকে আমার জলে ডোবাতে পারি ।  
বৃষ্টির জলে ভিজাতে পারি তোমাকেও  
” যদি আমি আকাশ হতে পারি ।
